সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দাম

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেঘনাপাড়ের জনপদ লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ায় বাজারে কমেছে এর দাম।

এতে করে স্থানীয় বাজারগুলোতে ইলিশ কেনাবেচা বেড়েছে, বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ইলিশের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।

গত ১০-১৫ দিন ধরে লক্ষ্মীপুরের হাজীমারা, খাসেরহাট, লুধুয়া, আলেকজান্ডার এবং চাঁদপুরের হাইমচর মাছঘাটে ইলিশের আমদানি বৃদ্ধি পেয়েছে। এসব ঘাটে জেলে ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময়ে ইলিশের পরিমাণ কিছুটা বেশি মিললেও বড় আকারের মাছ তুলনামূলকভাবে কম ধরা পড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা ১৫ দিন আগেও ছিল ২৫০০ টাকার আশপাশে। এছাড়া ২০০-২৫০ গ্রাম ওজনের ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকায়।

দক্ষিণ তেমুহনী, মজুচৌধুরীর হাটসহ বিভিন্ন বাজারে দেখা গেছে, ছোট মাছের ঝুড়িগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। বিক্রেতারা বলছেন, দাম কম হওয়ায় সাধারণ মানুষ এখন জাটকা বা ছোট ইলিশ বেশি কিনছেন।

মজুচৌধুরী হাটের খুচরা বিক্রেতা ফারুক মোক্তার বলেন, “বড় ইলিশের দাম কেজিতে ৫০০-৭০০ টাকা কমেছে। কিন্তু লাভ খুব একটা নেই, তাই ছোট মাছই বেশি বিক্রি করছি।”

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সদর উপজেলার মজুচৌধুরীর হাটে আড়াই কেজি ওজনের একটি বিরল ইলিশ ধরা পড়ে। নিলামে এই মাছটি বিক্রি হয় ৯ হাজার ২৫০ টাকায়। মাছ ব্যবসায়ী মোহাম্মদ হেলাল বলেন, “গত ২০ বছরে এমন বড় ইলিশ এই ঘাটে দেখা যায়নি।”

লক্ষ্মীপুর জেলে ফেডারেশনের সভাপতি মোস্তফা বেপারী জানান, “দাম কিছুটা কমেছে, কিন্তু ইলিশের পরিমাণ আশানুরূপ নয়। বৃষ্টির অভাবে নদী ও সমুদ্রে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে না।”

লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, “বৃষ্টি না থাকায় মাছ কিছুটা কম ধরা পড়ছে। মাঝখানে দাম কিছুটা কমলেও এখন পরিস্থিতি স্থিতিশীল।”

বর্তমানে ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় প্রতিদিনই লক্ষ্মীপুরের ঘাটগুলো থেকে পিকআপে করে ইলিশ সরবরাহ করা হচ্ছে। এতে করে পুরো অঞ্চলের মৎস্য অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন