সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
গুলশানে প্রধান উপদেষ্টার ভোট প্রদান, নতুন বাংলাদেশ গঠনের আহ্বান
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশগোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, ভোটগণনা শুরু
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

সেবা না পেলে ট্যাক্স দিতে মানুষ উৎসাহী হবে না: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে কর (ট্যাক্স) প্রদানকারীরা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ জন্ম নেওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, "বাইরের দেশে মানুষ বেশি ট্যাক্স দেয়, কিন্তু তারা সে অনুযায়ী সেবা পায়। অথচ আমাদের দেশে মানুষ ট্যাক্স দিলেও সেবা পায় না, তাই তারা একটু গোসা করবেই।"

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারের শিরোনাম ছিল— “বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন”।

অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের দেশে রাজস্ব আয় অত্যন্ত কম। ট্যাক্স ও নন-ট্যাক্স আয়ের পরিমাণ অপর্যাপ্ত। অথচ আমাদের চাহিদা অনেক। প্রতিদিনই বিভিন্ন খাতে বরাদ্দের দাবি আসে। কিন্তু টাকা কোথায়?”

তিনি জানান, দেশে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অর্থায়ন সম্ভব হচ্ছে না, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, "ট্যাক্স কমাতে কমাতে এমন অবস্থা হবে যে আমরা হয়তো বেতন-ভাতাও ঠিকমতো দিতে পারব না। সবাই শুধু কম ট্যাক্স দিতে চায়, অথচ সেবা প্রত্যাশা করে।"

ড. সালেহউদ্দিন বলেন, “আমরা শিক্ষকদের দোষ দেই—পড়ায় না। কিন্তু এই সামান্য মাইনে দিয়ে তারা কীভাবে মনোযোগ দিয়ে কাজ করবেন? আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে এই অনুপাত ২৬ শতাংশ। তারা ট্যাক্স দেয় এবং সেবাও পায়।”

এসময় তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সেবা ভালো দিন, তাহলে মানুষ ট্যাক্স দিতেও আগ্রহী হবে। ট্যাক্স দেবে, আবার দশবার ঘুরতে হবে—এটা তো চলবে না।”

সেমিনারে তিনি দেশের আর্থিক খাতের অতিমাত্রায় ব্যাংকনির্ভরতার সমালোচনা করেন। তার মতে, সরকারি-বেসরকারি উভয় খাতই ব্যাংক ঋণের ওপর ভরসা করে, অথচ অনেক সময় সেই ঋণ ফেরত না দিয়েই পার পেয়ে যায়। বিষয়টিকে ‘বাংলাদেশের ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন তিনি।

“একটি কার্যকর পুঁজিবাজার ও বন্ড মার্কেট থাকলে ঝুঁকি ভাগ করে নেওয়া সম্ভব। শুধু ব্যাংকের ওপর নির্ভরশীলতা কমাতে হবে,” বলেন অর্থ উপদেষ্টা।

সেমিনারে ইসলামি অর্থনৈতিক যন্ত্র ‘সুকুক বন্ড’-এর প্রসারে জোর দেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে ২৪ হাজার কোটি টাকার বেশি মূল্যের সুকুক ইস্যু হয়েছে, যার প্রায় সবই সরকারি প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। অথচ বেসরকারি খাতও এটি ব্যবহার করে অবকাঠামো ও ব্যবসায়িক খাতে অর্থায়ন করতে পারে।”

তিনি আরও বলেন, “বিশাল অবকাঠামো প্রকল্প যেমন এমআরটি বাস্তবায়নে সিকিউরিটাইজেশন দরকার, যাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ সহজ হয়।”

ছোট বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজার নিয়ে ভুল ধারণা দূর করতে বিএসইসি ও ডিএসইকে আরও সক্রিয় ভূমিকা নিতে বলেন অর্থ উপদেষ্টা। “অনেকে মনে করেন শেয়ারে বিনিয়োগ করলেই লাভ নিশ্চিত। অথচ এটা ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। এই সচেতনতা জরুরি,” বলেন তিনি।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন