সর্বশেষ

স্বাস্থ্য

চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু ঘটেছে। একই সময় নতুন করে ৭৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, যেখানে পাঁচজন মারা গেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বরিশাল বিভাগে পাঁচজন, ঢাকা উত্তর সিটিতে তিনজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে প্রত্যেকটিতে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

নতুন ভর্তি রোগীদের সংখ্যা বিভাগ ভিত্তিকভাবে হলো: বরিশাল ১৬৫, চট্টগ্রাম ৭৭, ঢাকা জেলা (সিটি করপোরেশন এলাকা ছাড়া) ১৪৭, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১২২, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১১৫, খুলনা ৫২, ময়মনসিংহ ২২, রাজশাহী ২৮, রংপুর ৩ এবং সিলেট ৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ছয় জন নারী ও ছয় জন পুরুষ। মৃত্যুর মধ্যে সর্বোচ্চ চারজনের বয়স ২৬-৩০ বছর, তিনজনের বয়স ৩১-৩৫ বছর এবং দুইজনের বয়স ৩৬-৪০ বছরের মধ্যে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এ সময়ে মোট ৫৭৫ জন মারা গেছেন। তুলনায়, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জনের মৃত্যু ঘটে এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন