সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

শরতের হাওয়া, কাশফুলের দোলা-দুর্গাপূজায় শাড়ির জোয়ার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শরতের নীল আকাশ আর কাশফুলের দোলায় চারদিকে ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গাপূজার আমেজ।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে রাজধানীর বিপণিবিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটার ধুম। আর সেই তালিকায় নারীদের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে শাড়ি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, গাউসিয়া ও আশপাশের বিপণিবিতান ঘুরে দেখা গেছে, শাড়ির দোকানগুলোতে উপচে পড়া ভিড়। বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, এবারের পূজার পোশাক বিক্রির অন্তত ৬০ শতাংশই শাড়ি।

নারীদের মধ্যে জামদানি, কাতান, তসর, বেনারসি ও হ্যান্ডলুম শাড়ির চাহিদা সবচেয়ে বেশি। সঙ্গে আধুনিক ব্লক প্রিন্ট ও বাটিক শাড়ির জনপ্রিয়তাও বেড়েছে। নানা রঙ ও ডিজাইনের বাহার, আর ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এই পোশাকই হয়ে উঠেছে পূজার সাজের মূল আকর্ষণ।

তবে ক্রেতাদের অভিযোগ, তুলনামূলকভাবে এবার শাড়ির দাম বেশ চড়া। নিউমার্কেটে কেনাকাটায় আসা তিথী মল্লিক বলেন, "বিভিন্ন ডিজাইনের শাড়ি দেখেছি। একটা কিনেছি, আরেকটা কিনতে চাই—কিন্তু দাম এমন চাচ্ছে যে বলা যায় না।"

মিরপুর থেকে আসা অর্পিতা দাস বলেন, "পূজার সময় ট্র্যাডিশনাল সাজই ভালো লাগে। শাড়ি না হলে পূজার আনন্দই ঠিক জমে না।"

উত্তরা থেকে আসা রিক্তা সেন বলেন, "সেলোয়ার-কামিজ বা ওয়েস্টার্ন পরা হয় সবসময়, কিন্তু পূজা মানেই শাড়ির উৎসব। তাই এবার তিনটা শাড়ি কিনেছি।"

পূজাকে কেন্দ্র করে দোকানিদেরও ব্যস্ততা তুঙ্গে। ধানমন্ডি হকার্স মার্কেটের বিক্রেতা আলমগীর মিয়া বলেন, "আজ ছুটির দিন, তাই ক্রেতার চাপ বেশি। বিক্রি ভালো হচ্ছে। লাভ হলেই বিক্রি করে দিচ্ছি, বাড়তি দাম রাখার অভিযোগ ঠিক না।"

আরেক বিক্রেতা সাখাওয়াত আহমেদ বলেন, "এই সপ্তাহজুড়েই এমন ভিড় থাকবে। সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ এখন অনেক ফ্যাশন সচেতন, তাই ট্র্যাডিশনাল শাড়ির পাশাপাশি স্টাইলিশ ডিজাইনগুলোর চাহিদাও বেড়েছে।"

ফ্যাশনপ্রেমী নারীদের জন্য এই পূজা শুধু পূজার নয়, শাড়ির উৎসব হিসেবেও পরিণত হয়েছে। ঐতিহ্য আর ট্রেন্ড—দুটোকেই সামলেই এবার পূজার সাজ সাজছে আরও রঙিন ও আড়ম্বরপূর্ণ।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন