সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত ঢাকায় বেশি, অক্টোবরজুড়েও প্রকোপ থাকবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৯ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনেরও বেশি রোগীর।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত দেড় মাসেই ঘটেছে আক্রান্ত ও মৃত্যুর ৪৩ শতাংশ ঘটনা।

তথ্য অনুযায়ী, এ সময়ে ৮৩ শতাংশ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে মূলত তিনটি বিভাগে—ঢাকা মহানগর, ঢাকা বিভাগ (মহানগরের বাইরে), ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।

সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা মহানগরে, যার পরিমাণ মোট আক্রান্তের ৩০ শতাংশ। বরিশাল বিভাগে ২০ শতাংশ, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৭ শতাংশ এবং চট্টগ্রাম বিভাগে ১৬.৬৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ২০০০ সালে ঢাকায় প্রথম ডেঙ্গুর ভয়াবহতা দেখা দেয়। তারপর থেকে প্রতি বছরই রাজধানী ছিল আক্রান্তের কেন্দ্রবিন্দুতে। যদিও গত দুই বছর রাজধানীর বাইরে রোগীর সংখ্যা বেশি ছিল, চলতি বছরের গত দুই মাসে ঢাকায় আক্রান্তের হার আবার বাড়তে শুরু করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন,

“সম্প্রতি ঢাকায় প্রবল বৃষ্টিপাত হওয়ায় কিছুদিনের জন্য এডিস মশার সংখ্যা কিছুটা কমতে পারে। তবে সেপ্টেম্বর ও অক্টোবরজুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকোপ কমতে পারে ডিসেম্বর থেকে জানুয়ারিতে গিয়ে।”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের উপর জোর দিয়েছেন।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন