সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রখ্যাত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরি উপল গণমাধ্যমকে জানান, “আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। পরিবারের সবাই মিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, পরে বিস্তারিত জানানো হবে।”

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীও ফরিদা পারভীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশের লোকসংগীত জগতে অবদানের জন্য ফরিদা পারভীন ছিলেন এক কিংবদন্তিতুল্য নাম। বিশেষ করে লালনগীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি এবং নানা জটিল রোগে ভুগছিলেন ফরিদা পারভীন। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে রাখা হয়। সপ্তাহে দু’দিন তাঁর ডায়ালাইসিস করা হতো, আর অবশেষে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে সংগীতাঙ্গনের শূন্যতা রেখে চিরতরে চলে গেলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মানো ফরিদা পারভীনের সংগীতজীবন শুরু হয় ১৯৬৮ সালে, মাত্র ১৪ বছর বয়সে। বাবার সংগীত প্রেমের প্রভাব এবং পারিবারিক ভাবেই গানের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। শৈশবে মাগুরায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে হাতেখড়ি নেওয়া ফরিদা নানা প্রতিকূলতার মাঝেও সংগীত শেখা অব্যাহত রাখেন। প্রথমে নজরুলসংগীত ও আধুনিক গান দিয়ে যাত্রা শুরু হলেও তাঁর জীবনের রাস্তা বদলে দেয় লালন ফকিরের গান।

ছোটবেলা থেকেই কুষ্টিয়ার পরিবেশ, লালন আখড়া আর বাউলদের সংস্পর্শে বড়ো হন ফরিদা পারভীন। এখানকার মুক্ত বাউলচর্চা, সরল জীবনবোধ ও আধ্যাত্মিক দর্শন তাঁর সংগীতজীবন বদলে দেয়। কুষ্টিয়ার পারিবারিক বন্ধু মোকছেদ আলী সাঁইয়ের উৎসাহে ফরিদা লালনসংগীত চর্চা শুরু করেন। ১৯৭৩ সালে কুষ্টিয়ার আখড়া ভিত্তিক পরিবেশনায় “সত্য বল সুপথে চল” গান পরিবেশনের মধ্য দিয়ে তাঁর লালনজীবন শুরু এবং অগণিত শ্রোতার ভালোবাসা অর্জন করেন।

শিল্পীজীবনের জনপ্রিয়তা ও পরিচিতি মূলত লালন সাঁইয়ের গানের মাধ্যমে। ‘সত্য বল সুপথে চল’—এই গান দিয়ে শুরু, ক্রমে লালনের আধ্যাত্মিক দর্শনে ডুবে যান তিনি। লালনের গানের ভাব, দর্শন ও বাণী তাঁকে নতুন ভাবে চিনিয়ে দেয়। তাঁর কণ্ঠে “খাঁচার ভিতর”, “বাড়ির কাছে আরশি নগর”সহ অসংখ্য জনপ্রিয় লালনগীতি ছড়িয়ে পড়ে দেশ থেকে বিশ্বে।

ফরিদা পারভীন সুইডেন, জাপান, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বহু দেশে লালন সংগীত পরিবেশন করেন। ১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কারসহ বহু আন্তর্জাতিক পর্যায়ের সম্মাননা লাভ করেন তিনি।

তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে “তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম”, “এই পদ্মা এই মেঘনা”, “নিন্দার কাঁটা” সহ অসংখ্য আধুনিক ও লালনগীতি বিশেষভাবে এখনো সমাদৃত। ফরিদার আধুনিক ও দেশাত্মবোধক গানের ধারা গঠনে অধ‍্যাপক আবু জাফর তাঁর গীত ও সুরের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ফরিদা পারভীনের মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। তাঁর অনন্য অবদান, শিল্পীসত্তা এবং আধ্যাত্মিক উচ্চতায় তিনি চিরকাল সংগীতপ্রেমী, গবেষক ও সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

৪৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন