সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

নওগাঁয় কারাম উৎসবে নৃত্যগীতের বর্ণিল আয়োজন

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢোল, মাদল আর করতালের তালে তালে নাচে-গানে মুখর হয়ে উঠেছিল নওগাঁর মহাদেবপুর।

বর্ণিল সাজে, পায়ে আলতা, খোপায় বাহারি ফুল আর শাড়ির রঙে রাঙিয়ে সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ উদযাপন করলেন তাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা কমিটির উদ্যোগে মহাদেবপুর উপজেলার নাটশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই উৎসব। আয়োজন ঘিরে ছিল দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান।

ধর্মীয় আচার-অনুষ্ঠান
উৎসবের সূচনা ঘটে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে, উপজেলার নাটশাল, বকাপুর, জৈন্তাপুর, ঋষিপাড়াসহ আশপাশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলোতে ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমে। সেদিন নারী-পুরুষ উপোস থেকে সন্ধ্যার আগে যুবকেরা কারাম বা খিল কদম গাছের ডাল কেটে পূজার বেদিতে স্থাপন করেন। পূজার মূল অংশে নারীরা শস্যবীজ, ফলমূল, লাল মোরগ ও দিয়া বাতি উৎসর্গ করেন সৃষ্টিকর্তার উদ্দেশে।

রাত গভীর হলে পূজাস্থলে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। পুরোহিতের কণ্ঠে শোনা যায় কার্মা ও ধার্মা—এই দুই ভাইয়ের কাহিনি। কিচ্ছা বলা শেষে উপোস ভেঙে শুরু হয় ঢাক-ঢোলের তালে ঐতিহ্যবাহী নৃত্য। নারীরা বেদির চারপাশ ঘুরে নাচে অংশ নেন। পরদিন সকালে পূজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে পুকুরে বিসর্জন দেওয়া হয় কারাম ডাল।

সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় মূল সাংস্কৃতিক মিলনমেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাবেশ। এতে মহাদেবপুর ছাড়াও পত্নীতলা, নিয়ামতপুর ও জেলার বাইরের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৫০টি সাংস্কৃতিক দল অংশ নেয়। তারা ঢোল, মাদল ও করতালের তালে নিজ নিজ জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করে।

সমাবেশের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, আইএসসি’র সভাপতি ডি এম আব্দুল বারী, নির্বাহী পরিচালক আবুল হাসনাত, নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা আজাদুল ইসলাম এবং পত্নীতলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির পরিচালক যোগেন্দ্রনাথ সরকার।

ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে উদযাপিত কারাম উৎসব সমতলের ক্ষুদ্র জাতিসত্তার অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ধান রোপণের পরের অবসর সময়কে কেন্দ্র করে আয়োজিত এই বৃক্ষপূজার উৎসবটি মূলত অভাবমুক্তি, সৌভাগ্য ও ফসলের প্রাচুর্য কামনায় পালিত হয়। ১৯৯৬ সাল থেকে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এই উৎসব ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আদিবাসী সম্মেলনের আয়োজন হয়ে আসছে।

এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বরং নিজেদের ভাষা, সংস্কৃতি ও পরিচয়কে রক্ষা ও প্রচারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও কাজ করে চলেছে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন