সর্বশেষ

জাতীয়রাত পোহালেই ভোট মহারণ: ১২ কোটি ভোটারের গণতান্ত্রিক মহাসমর
দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ
মোংলায় ভোট কেনার চেষ্টা, জামায়াত নেতা আটক ও জরিমানা
কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ পৌর সেচ্ছাসেবক দল নেতা আটক
ধুনটে ভোটকেন্দ্রের পাশে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, উত্তেজনা বৃদ্ধি
খুলনার ৮৪০ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তা বলয়ে নির্বাচন
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
জয়পুরহাটে ব্যালট পেপার ফটোকপির অভিযোগে ৩ জন গ্রেফতার
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯
বিরামপুরে ভোটারদের জিলাপির টোকেন বিতরণ: জামায়াতের ৩ কর্মী আটক
মুন্সীগঞ্জের শিলইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ
গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহীতে কৃষকদলের নেতার ওপর হামলা, গুরুতর আহত
বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
নগদ অর্থসহ আটক জামায়াত নেতা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন
ফরিদপুরে কঠোর নিরাপত্তা, ড্রোনে আকাশপথে নজরদারি
শেরপুরে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২২
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
জাতীয়

বদরুদ্দীন উমরের প্রতি শেষশ্রদ্ধা: শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের খ্যাতিমান বামপন্থী চিন্তাবিদ, গবেষক ও লেখক বদরুদ্দীন উমরের প্রতি শেষশ্রদ্ধা জানাতে আজ সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।

রাজনীতিবিদ, সাংস্কৃতিককর্মী, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে এই প্রগতিশীল চিন্তকের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও ফরিদা আখতার শহীদ মিনারে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বদরুদ্দীন উমরের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর জানাজা শেষে তাঁকে জুরাইন কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন বদরুদ্দীন উমর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

 

সংক্ষিপ্ত জীবনী: বাম রাজনীতির অগ্রদূত
১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তাঁর পিতা আবুল হাশিম ছিলেন অখণ্ড বাংলার প্রখ্যাত রাজনীতিক এবং বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক। দেশভাগের পর ১৯৫০ সালে পরিবারসহ ঢাকায় চলে আসেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৫৪ সালে বিশ্ববিদ্যালয়েই খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ১৯৬৩ সালে সেখানে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই (দর্শন, রাজনীতি ও অর্থনীতি) ডিগ্রি নিয়ে ১৯৬১ সালে দেশে ফেরেন।

১৯৬৮ সালে তৎকালীন শাসক মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে মনোনিবেশ করেন। তাঁর লেখা বইয়ের সংখ্যা শতাধিক। প্রথম বই ‘সাম্প্রদায়িকতা’ প্রকাশিত হয় ১৯৬৬ সালে, যা বুদ্ধিবৃত্তিক মহলে দারুণ আলোড়ন তোলে। ভাষা আন্দোলন নিয়ে লেখা ‘পূর্ববাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ বইটি গবেষণাভিত্তিক একটি মৌলিক কাজ হিসেবে বিবেচিত।

তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশন, গণতান্ত্রিক বিপ্লবী জোট ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন