সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের কারণে প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে এবং ড্রেনের ওপরের প্রায় পাঁচ ইঞ্চি পুরু কংক্রিট স্ল্যাব উল্টে পড়ে। বিস্ফোরণের সময় বাজারে ভিড় কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

আহতদের মধ্যে নূর ইসলাম (৫০) নামের একজন পুরুষের পরিচয় পাওয়া গেছে, অন্য দুইজন নারী হলেও তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজন দোকানি আবুল কাসেম জানান, “আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দে দেখি ড্রেনের স্ল্যাবগুলো তিন ফুট ওপরে উঠে যায়। পুরো ভবন কেঁপে ওঠে।”

স্থানীয়দের অভিযোগ, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না হওয়ায় এমন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গেছে। হয়তো যথাসময়ে ড্রেন পরিষ্কার না করায় গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

৪০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন