সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
অর্থনীতি

অটোমেশন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) চালু না হওয়া পর্যন্ত প্রয়োজনে ‘কেয়ামত পর্যন্ত’ ভ্যাট নিরীক্ষা বন্ধ রাখা হবে।

তাঁর ভাষায়, “ব্যবসায়ীরা যেন এটা মনে না করেন, অহেতুক হয়রানির উদ্দেশ্যে ভ্যাট নিরীক্ষা বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।”

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত “কর ও ভ্যাট সংস্কার” বিষয়ক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংলাপটি সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

একক ভ্যাট হার চায় এনবিআর, বাধা দেন ব্যবসায়ীরাই
ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে একটি একক ভ্যাট হার নির্ধারণে এনবিআর কাজ করছে বলে জানান চেয়ারম্যান। তবে ব্যবসায়ীদের আপত্তির কারণে এটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “এখন আর ভ্যাট দিতে কারও কাছে যেতে হয় না, এক ক্লিকেই নিজ নিজ সিস্টেম থেকে ভ্যাট দেওয়া সম্ভব।”

করছাড় নয়, বিনিয়োগে বাস্তবিক সুবিধা চান এনবিআর প্রধান
চেয়ারম্যান আরও বলেন, “দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমরা কর ছাড় দিয়ে থাকি। কিন্তু দেখা যায়, ৮ বছরের জন্য দেওয়া কর ছাড় কোনো কোনো ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত চলছে, যা রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতার প্রমাণ।” তিনি সতর্ক করে বলেন, “দেশের বৈদেশিক ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। নিজের রাজস্ব আয় না বাড়াতে পারলে এসব ঋণ পরিশোধে চরম চাপ তৈরি হবে।”

রাজস্ব ব্যবস্থায় কাঠামোগত সংস্কার চলছে
নীতিনির্ধারণে অতিরিক্ত সময় ব্যয় হয়—এমন অভিযোগ করে এনবিআর চেয়ারম্যান জানান, “আমি দেখেছি, নীতিমালার নানা বিষয় নিয়েই ৯০ শতাংশ সময় চলে যায়। এতে রাজস্ব আদায়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া যায় না। তাই রাজস্ব খাতকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, যাতে একাধিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমান্তরালে কাজ করতে পারেন।”

ন্যূনতম করহার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
ন্যূনতম করহার ব্যবস্থাকে “কালাকানুন” হিসেবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এটি ভবিষ্যতে বাতিল করা হবে। তবে বর্তমানে এটি তুলে দিলে রাজস্ব আহরণ হঠাৎ কমে যাবে বলে এর ওপর এখনই হাত দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তিনি আশা প্রকাশ করেন, শৃঙ্খলা ফিরলে এই করহার বাতিল করা যাবে।

উপস্থিত ছিলেন বিভিন্ন খাতের প্রতিনিধিরা
সংলাপে কর সংস্কার, রাজস্ব আহরণ ও ব্যবসাবান্ধব নীতিমালা বিষয়ে মতামত দেন উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন