সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

হাওরে জলাবদ্ধতা, আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় মৌলভীবাজারের কৃষকরা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোপা আমন মৌসুমের শেষ দিকে এসেও মৌলভীবাজারের কৃষকরা এখনো অনেক জমিতে ধান রোপণ করতে পারেননি। জেলার বৃহৎ হাওর কাউয়াদীঘিতে দেখা দিয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।

এতে পানির নিচে তলিয়ে গেছে অনেক আবাদি জমি ও বীজতলা। ফলে ফসল হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

সদর উপজেলার বড়কাপন, জগতপুর, রায়পুর, আখাইলকুড়া ও কাশিমপুরসহ হাওরের বিভিন্ন এলাকার কোথাও পানিতে ডুবে আছে বীজতলা, আবার কোথাও তলিয়ে গেছে রোপণ করা জমির ফসল।

জগতপুর গ্রামের কৃষক মোত্তালিব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রত্যেক বছর এই জলাবদ্ধতা আমাগো সর্বনাশ কইরা দ্যায়। এত টাকা পয়সা লগাইয়া এখন সব পানির নিচে। পানি ঠিকমতো সরে না, কইতাম কাকে?’

রায়পুর গ্রামের কৃষক শহীদ বলেন, ‘আমার রোপা আমন শেষ। সব পানিতে নষ্ট হইতেছে। যদি ভাদ্রের মধ্যে পানি না নামে, তবে যা লাগাইছি সবই শেষ হইয়া যাইবো। যেকোনোভাবে পানি নামানোর ব্যবস্থা দরকার।’

বড়কাপন গ্রামের আরেক কৃষক রেজাউল করিম খসরু বলেন, ‘কাশিমপুরে যে ৮টা পাম্প আছে, সব যদি ঠিকমতো চলত, তাহলে ১৯ হাজার হেক্টর জমি পানির নিচে থাকতো না।’

পানি উন্নয়ন বোর্ড জানায়, কাশিমপুর পয়েন্টে স্থাপিত পাম্প হাউজের ৮টি মেশিন ২৪ ঘণ্টা সচল থাকলেও কুশিয়ারা নদীতে পানি নামছে না। ফলে হাওরে পানির স্তর কমছে না। হাওরের নিচু এলাকায় আমন রোপণ করায় জমি ডুবে গেছে বলে দাবি তাদের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, ‘বর্তমান পাম্প হাউজের সক্ষমতা বর্ষাকালে ছড়ার মাধ্যমে আসা পানির পুরোটা নিষ্কাশনে যথেষ্ট নয়। নিচু জমিতে আমন করতে হলে হাওরের পানির স্তর ৭.৫০ রাখতে হবে। এজন্য নতুন পাম্প হাউজ দরকার।’

তিনি আরও বলেন, ‘বর্ষার সময় যদি পানির স্তর কমিয়ে ৭.৫০ রাখা হয়, তাহলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এজন্য বিস্তারিত সমীক্ষা প্রয়োজন।’

কাউয়াদীঘি হাওরের কৃষকদের দাবি, হাওরের সঙ্গে সংযুক্ত খাল-নালা ও নদীগুলো খননের মাধ্যমে পানি ধারণক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে পাম্প হাউজ চালু রাখতে হবে বছরব্যাপী।

সদর উপজেলা হাওর রক্ষা আন্দোলনের সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘বীজতলা তৈরি করেও ধান লাগাতে পারছি না। বারবার বললেও কেউ শোনে না। হাওরের খাল খনন না হলে প্রতি বছর এ অবস্থা চলতেই থাকবে।’

মৌলভীবাজার জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর ৯৮ হাজার হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮০ হাজার হেক্টর জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘কাশিমপুরের পাম্পগুলো ২৪ ঘণ্টা চালু থাকায় জলাবদ্ধতা মারাত্মক হবে না বলে আমরা আশাবাদী। এখনো কাউয়াদীঘি হাওরে ৯ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হবে বলে ধারণা করছি।’

হাওরের কৃষক ও সংশ্লিষ্টদের মতে, প্রতি বছর একই ধরনের জলাবদ্ধতা তাদের কৃষিকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। তা থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন ও খাল-নালা পুনঃখননের পাশাপাশি নতুন পাম্প হাউজ নির্মাণ প্রয়োজন।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন