সর্বশেষ

সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও কারেন্ট জাল উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকার মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে হেরোইন, গাঁজা, ইয়াবা, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের বিভিন্ন পয়েন্টে সোমবার ও মঙ্গলবার চালানো অভিযানে এসব মাদক ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপির আওতাধীন পদ্মা নদীর মধ্যবর্তী এলাকা থেকে ভারতীয় ৫৯০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকা।

একইদিন রাত ১১টার দিকে রামকৃষ্ণপুর বিওপির পুরাতন ঠোটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

পরবর্তী সময়ে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ ময়ারামপুর মাঠে অভিযান চালিয়ে ৩০০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য ৯০ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টায় পার্শ্ববর্তী মেহেরপুর জেলার ধলা বিওপির আওতাধীন ধলা মাঠ থেকে ২৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি, যার মূল্য ৭২ হাজার টাকা।


এছাড়া একই দিন মধ্যরাতে ধর্মদাহ বিওপির ডিজিটি মাঠে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, “সীমান্তে মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”

উদ্ধারকৃত মাদক ও জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন