সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

মানবাধিকার ও ন্যায়বিচারের দাবি করলো এইচআরডিসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)।

সংস্থাটি এই ঘটনার প্রকৃত তদন্ত এবং ন্যায়বিচারের পাশাপাশি মৌলিক মানবাধিকার সুরক্ষার দাবি জানিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইচআরডিসির সেক্রেটারি জেনারেল মাহবুল হক বলেন, "এই মর্মান্তিক ঘটনা কেবল একটি পারিবারিক দুর্ঘটনা নয়; এটি রাষ্ট্রের নাগরিকদের জীবন, মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে চরম ব্যর্থতার প্রতিচ্ছবি।"

তিনি বলেন, "যেখানে সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদ নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়, সেখানে এমন ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে—এসব প্রতিশ্রুতি বাস্তবে প্রয়োগ হচ্ছে না।"

পাঁচ দফা দাবিতে এইচআরডিসি’র আহ্বান:
এইচআরডিসি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরে:

ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা।
দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা।
ঋণ ও কিস্তি ব্যবসার বিরুদ্ধে কঠোর আইন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।
দরিদ্র ও ঋণগ্রস্ত পরিবারকে সহায়তায় কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন।
মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং সেবা সহজলভ্য করা।
মর্মস্পর্শী চিঠিতে বেঁচে থাকার যন্ত্রণার ইঙ্গিত
পরিবারের কর্তা মিনারুল ইসলাম একটি চিরকুটে লিখে যান—

“আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো হলো। কারো কাছে কিছু চাইতে হবে না। আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না।”
এই চিঠির পরেই তার স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩)–সবার সঙ্গেই তিনিও আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরম দারিদ্র্য, ঋণের বোঝা এবং সামাজিক চাপের কারণেই এই আত্মঘাতী সিদ্ধান্ত।

এইচআরডিসি মনে করে, দারিদ্র্যজনিত হতাশা প্রতিরোধে এখনই পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও ঘটতে পারে—যা রাষ্ট্রের জন্য একটি বড় মানবাধিকার চ্যালেঞ্জ হয়ে উঠবে।

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন