সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

সাতক্ষীরার খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার নওয়াবেকী বাজারের পাশে নদীর তীরে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নওয়াবেকী মহাবিদ্যালয়ের প্রভাষক হারুনার রশিদ, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী এবং এনজিও কর্মী রেজাউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


বক্তারা জানান, খোলপেটুয়া নদীর দু’পাশের পদ্মপুকুর, আটুলিয়া, কাশিমাড়ী, গাবুরা ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের উপকূল সংরক্ষণ বাঁধ নিয়মিত ভাঙনগ্রস্ত হয়ে পড়ছে। অভিযোগ করা হয়, আওয়ামী লীগের সাবেক এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান বাবু রাতের আঁধারে ৩০ থেকে ৩৫টি বডি ও কার্গো নৌকায় এসব এলাকার চর থেকে অবৈধ ড্রেজিং করে বালু উত্তোলন করছেন। যারা আপত্তি জানায়, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও মামলা দিয়ে দমিয়ে রাখা হচ্ছে।

বক্তারা আরও বলেন, এত বড় অবৈধ কার্যক্রম চললেও প্রশাসন গুমসুম করে আছে এবং স্থানীয় নৌ পুলিশ এ থেকে টাকা গ্রহণ করে আসছে। তাই তারা প্রশাসনের নিকট তৎপর হতে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানিয়েছেন।

এদিকে, এর আগে শ্যামনগরের ভাঙন কবলিত এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে গাবুরায় চলমান এক হাজার একুশ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের হুমকি দিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, বালু উত্তোলন বন্ধ না হলে এই প্রকল্পে ব্যয়িত বিশাল অর্থ পানি দিয়ে নষ্ট হয়ে যাবে।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন