সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে এই পুশ-ইনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ১৯৬/২-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবির তথ্য অনুযায়ী, তারা হলেন—

যশোর: বিল্লাল হোসেন (৩২)
টাঙ্গাইল: বিষ্ণু বর্মণ (৩৪)
কুমিল্লা: রবিউল ইসলাম (৩০)
খুলনা: পিন্টু শেখ (৩০)
রংপুর: আনোয়ার হোসেন (৩৬)
লালমনিরহাট: টিটু প্রামাণিক (৩০)
কুষ্টিয়া: মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), রুলাস (৩২)
রাজশাহী: মেহের আলী (৩২)
পঞ্চগড়: রহমত (৪০)
ময়মনসিংহ: তোহির উদ্দিন শিকদার (৪০)
ঠাকুরগাঁও: মো. মোশারফ আলী (২১)
বিজিবির তথ্যে বলা হয়, এসব ব্যক্তি ২০২৩ সাল থেকে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন এবং সেখানে পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরবর্তীতে তাদের বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। এরপর কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশ-ইন করে।

চামুচা বিওপির অধীন এলাকায় বিজিবির টহল দল সীমান্তের প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন