সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

আল-জাজিরার সাংবাদিক আল-শরীফসহ পাঁচ সংবাদকর্মী নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় ফিলিস্তিনের গাজা সিটিতে নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার আরবি বিভাগের সাংবাদিক আনাস আল-শরীফ (২৮)। একই হামলায় আরও চার সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।

রোববার সন্ধ্যায় গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে অবস্থানকালে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় মোট সাতজন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহত অন্যান্য সাংবাদিকরা হলেন—আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, এবং সংবাদকর্মী মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।

আনাস আল-শরীফ ছিলেন গাজার উত্তরের একজন সক্রিয় সাংবাদিক, যিনি ধারাবাহিকভাবে যুদ্ধ পরিস্থিতির লাইভ আপডেট দিতেন। নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছিলেন যে গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে “ফায়ার বেল্ট” কৌশলে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল।

তাঁর শেষ ভিডিওতে রাতের অন্ধকার আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র শব্দ ও কমলা আলোর ঝলক দেখা যায়। গাজার পরিস্থিতি তিনি প্রতিদিন বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন।

এর আগে গত ৬ এপ্রিল আনাস একটি ‘শেষ বার্তা’ লিখে যান, যা মৃত্যুর পর প্রকাশ করা হয়। বার্তায় তিনি বলেন, “আমি কখনো দ্বিধা করিনি সত্য যেমন আছে, তেমনই তুলে ধরতে। আমার একমাত্র আশা ছিল আল্লাহ যেন সাক্ষী থাকেন তাঁদের প্রতি, যাঁরা নীরব থেকেছেন, আমাদের হত্যাকে মেনে নিয়েছেন।” তিনি আরও লেখেন, “আমার স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামের মুখ আমি হয়তো আর দেখতে পারব না।”


আল-জাজিরার তীব্র নিন্দা
এক বিবৃতিতে আল-জাজিরা এই হামলাকে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘পূর্বপরিকল্পিত ও নগ্ন হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলেছে, “এই হত্যাকাণ্ড গাজায় দখলদারিত্বের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বরকে চিরতরে থামিয়ে দিতে চায়।”

সংস্থাটি দাবি করেছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, কারণ তারা যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য বিশ্বমাধ্যমে তুলে ধরছিলেন। গাজায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে আল-জাজিরা।


ইসরায়েলের দাবি ও পাল্টা প্রতিক্রিয়া
আনাস আল-শরীফের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তিনি ‘হামাসের একটি সেলের নেতা’ ছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের কাছে ‘নির্ভরযোগ্য প্রমাণ’ রয়েছে।

তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর। সংস্থাটির বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, “আনাস শরীফ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরার সামনে থাকতেন। তাঁর সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ নেই।”

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন