সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
খেলা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী বাছাইপর্ব শুরু আজ, লাওসের বিপক্ষে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ দল। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুরলেস্তে।

শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও লাওসকে পেয়ে গ্রুপটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও, তিমুরলেস্তেকে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে বাংলাদেশের কোচিং স্টাফ।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাওসের বিপক্ষে মাঠে নামবে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়েই এএফসি মিশনে নেমেছে বাংলাদেশের মেয়েরা।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা বলেন, "আমরা এখানে এসেছি মূলপর্বে জায়গা করে নেওয়ার জন্য। চেষ্টা করব আমাদের সেরা খেলাটা দিতে।”

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ (১২৮) লাওসের (১০৭) চেয়ে ২১ ধাপ পিছিয়ে থাকলেও, লাওসের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ পিটার বাটলার। তিনি দলের ডিফেন্স ও কাউন্টার অ্যাটাক নিয়ে বিশেষভাবে কাজ করেছেন বলে জানিয়েছেন।

বাছাইপর্বে মূলপর্বে উঠতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বা সেরা তিন রানার্সআপের একটি হওয়াই লক্ষ্য। তাই লাওস ও তিমুরলেস্তের বিপক্ষে জয় এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সম্মানজনক ফলাফল গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র কিংবা কম ব্যবধানে হার বাংলাদেশকে সেরা রানার্সআপের দৌড়ে টিকিয়ে রাখতে পারে।

সংবাদ সম্মেলনে কোচ বাটলার বলেন, “সিনিয়র পর্যায়ে আমাদের মেয়েরা ইতোমধ্যে এশিয়ান কাপে কোয়ালিফাই করে দেখিয়েছে তারা কী করতে পারে। এখন সময় অনূর্ধ্ব-২০ দলটির নিজেদের সামর্থ্য প্রমাণের।”

প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে আফঈদাদের। আর তাতেই মিলতে পারে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বছরের মূলপর্বে খেলার স্বপ্নপূরণের ভিত।

৪৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন