সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
আন্তর্জাতিক

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া আলোচনায় বসতে রাজি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রাণহানি, বাস্তুচ্যুতি ও পারস্পরিক দোষারোপের মধ্যেই দৃশ্যপটে আবির্ভূত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্কটল্যান্ড সফরে থাকা অবস্থায় দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারি—“যুদ্ধ না থামালে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য।"

রয়টার্স জানায়, ট্রাম্পের হস্তক্ষেপের পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। দুই দেশই শান্তিপূর্ণ আলোচনায় বসতে সম্মত হয় এবং যুদ্ধবিরতির লক্ষ্যে তৎক্ষণাৎ উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দেয়।

শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, থাই ও কম্বোডিয়ান প্রধানমন্ত্রী আলোচনায় রাজি হয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে না।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ফেসবুকে দেওয়া এক বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা যুদ্ধবিরতির পক্ষে, তবে কম্বোডিয়ার কাছ থেকেও আন্তরিকতা প্রত্যাশা করছি।”

তবে এখনও পর্যন্ত দুই দেশের বৈঠক কবে কোথায় হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। হোয়াইট হাউস, থাইল্যান্ড বা কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে, সংঘর্ষ এখনো থামেনি। শনিবারও থাইল্যান্ডের ত্রাট ও কম্বোডিয়ার পুরসাত প্রদেশে নতুন করে গোলাগুলি হয়েছে, যা আগের সংঘর্ষস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। দুই দেশই একে অপরকে দোষারোপ করছে। থাইল্যান্ড বলছে, মে মাসে এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর পর থেকেই পরিস্থিতি অবনতির দিকে যায়। এখন পর্যন্ত থাইল্যান্ড দাবি করছে ৭ সেনা ও ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কম্বোডিয়ার হিসেবে, তাদের নিহত ১৩ জনের মধ্যে ৫ জন সামরিক সদস্য।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংঘর্ষকে "অপ্রয়োজনীয় প্রাণহানি" বলে উল্লেখ করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের বৈঠকে থাইল্যান্ড অভিযোগ করেছে, সীমান্তে নতুন করে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তাদের সেনারা আহত হয়েছেন। কম্বোডিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, থাইল্যান্ডই আগ্রাসী আচরণ করছে।

ট্রাম্প জানান, তিনি আগস্টের ১ তারিখের মধ্যে দুই দেশের সঙ্গে পৃথক বাণিজ্যচুক্তি সম্পাদনের উদ্যোগ নিচ্ছেন। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা শান্তির জন্য জরুরি হলেও বাণিজ্যিক চাপ প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে, আসিয়ান গোষ্ঠীর চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজেও একটি শান্তি প্রস্তাব দিয়েছেন। কম্বোডিয়া তা ইতিবাচকভাবে গ্রহণ করলেও থাইল্যান্ড কেবল নীতিগতভাবে একমত হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এই বিরোধের কেন্দ্রে রয়েছে ১১শ শতাব্দীর প্রেয়াহ ভিহেয়ার মন্দির। ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত মন্দিরটি কম্বোডিয়ার বলে রায় দিলেও, ২০০৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় ফের উত্তেজনা শুরু হয়। সম্প্রতি কম্বোডিয়া ফের আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হলেও, থাইল্যান্ড বলছে—এটি কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধানযোগ্য।

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন