সর্বশেষ

জাতীয়বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
জাতীয়

রাজধানীর বাজারে সবজি ও মুরগির দাম ঊর্ধ্বমুখী, কমেছে কাঁচা মরিচের উত্তাপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে বেশিরভাগ শাক-সবজি ও মুরগির দাম বেড়েছে।

সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম, যা এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে হাইব্রিড শসা প্রতি কেজি ১০০ টাকা ও দেশি শসা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের শাকসবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে সরবরাহ কমে বাজারে সবজির দাম বেড়ে গেছে।

এদিকে মসলার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ভালো মানের এলাচের কেজি ছয় হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। জিরার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ থেকে ৭৫০ টাকা প্রতি কেজি।

তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে কাঁচা মরিচের দামে। ভারত থেকে আমদানির ফলে পণ্যটির সরবরাহ বেড়েছে এবং দাম কিছুটা কমেছে। কিছুদিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত উঠলেও এখন তা কমে ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

জোয়ারসাহারা বাজারের বিক্রেতা মো. মিলন খান বলেন, “টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে। তবে কাঁচা মরিচের দাম আগের তুলনায় কিছুটা কমেছে।”

সবজির বর্তমান বাজারদর অনুযায়ী:

বেগুন মানভেদে ৮০-১২০ টাকা/কেজি
করলা ৮০-১০০ টাকা/কেজি
কাঁকরোল ও ঝিঙা ৮০ টাকা/কেজি
টমেটো ১৪০-১৬০ টাকা/কেজি
ঢেঁড়স ও পটোল ৬০-৭০ টাকা/কেজি
পেঁপে ৪০ টাকা/কেজি
লম্বা লাউ ও চালকুমড়া ৫০-৬০ টাকা/পিস
ধুন্দল ৬০-৭০ টাকা/কেজি
মাংসের বাজারেও প্রভাব পড়েছে বৃষ্টির। ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি দরে, যা আগের তুলনায় ১০-২০ টাকা বেশি। সোনালি মুরগি মানভেদে ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি ব্যবসায়ীরা জানান, খারাপ আবহাওয়ার কারণে খামার থেকে মুরগি বাজারে আনা কঠিন হয়ে পড়েছে, ফলে বাড়তি পরিবহন খরচসহ বাজারে সরবরাহ কমেছে।

এদিকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও রসুনের দাম এখনও স্থিতিশীল রয়েছে। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, আর আমদানি করা মোটা দানার মসুর ১১০-১২০ টাকা কেজি দরে। দেশি আদা বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা এবং আমদানি করা রসুন ১৮০-২০০ টাকা কেজি দরে।

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন