সর্বশেষ

সারাদেশ

ঢাকা–আরিচা মহাসড়কে স্পিডবেকারের দাবিতে মানববন্ধন

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা–আরিচা মহাসড়কে ঘন ঘন প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও দুর্ঘটনা প্রতিরোধে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিডবেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার বিকেলে শিবালয়ের উথলী এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও পেশাজীবীসহ সহস্রাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি ওই এলাকায় একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। সর্বশেষ ১৪ জুলাই রাতে হাসপাতালের সামনে দুর্ঘটনায় দুজন নিহত হন। তার দুই সপ্তাহ আগেও একই স্থানে আ. গনি সরকার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী দুর্ঘটনায় মারা যায়। আহত আরও তিন শিক্ষার্থী বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বক্তারা বলেন, গত কয়েক বছরে উক্ত এলাকায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। হাসপাতালের পাশাপাশি এই এলাকায় হাইস্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ক্লিনিকসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকলেও, দ্রুতগতির যানবাহনের কারণে এলাকাবাসী সব সময় ঝুঁকির মধ্যে রয়েছেন।

মানববন্ধনে বক্তৃতা করেন শিবালয় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আ. হাকিম, জেলা কৃষক দলের সহসভাপতি হাজি মতিউর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির নেতা মো. হাসান মাহমুদ মিলটন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম রাজু হোসেন।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্পিডবেকার স্থাপনের আহ্বান জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টুটুল, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন