সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

অন্তর্বর্তী সরকারের আর্থিক সংস্কারে প্রশংসায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান আর্থিক খাত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।

সোমবার (১৪ জুলাই) রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন।

সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক পরিচালক জ্যাঁ পেসমে এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

জোহানেস জুট বলেন, “অধ্যাপক ইউনূস এবং তার দুর্দান্ত টিম দুরূহ সময়ে দুর্দান্ত কাজ করছে। আমরা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার অংশীদার হতে প্রস্তুত।” ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় কর্মরত থাকার অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা সবসময় তার মনে গেঁথে আছে।

গত বছরের জুলাই মাসে ঘটে যাওয়া গণআন্দোলনের সময় প্রাণ হারানো তরুণদের স্মরণ করে জুট বলেন, “ওই সময়টি আমাদের সবার জন্য আবেগময় ছিল। তরুণদের আত্মত্যাগ ইতিহাসে গর্বের অংশ হয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, তখন দেশ একপ্রকার ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। উন্নয়ন সহযোগীরা পাশে দাঁড়ানোয় আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।”
তিনি তরুণদের আত্মত্যাগ ও নারীদের ভূমিকার কথা তুলে ধরে জানান, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। বিশেষ করে নারীদের সাহস ও নেতৃত্ব প্রশংসনীয়। তাই আমরা জুলাই মাসকে ‘নারী দিবস’ হিসেবে পালন করছি।”

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “বিশ্বব্যাংক যেন আমাদের কেবল একটি ভৌগোলিক সীমা নয়, বরং বৃহত্তর অর্থনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে। আমাদের একটি সমুদ্র আছে, যা আঞ্চলিক অর্থনীতির মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশে তরুণ শ্রমশক্তি কমে যাচ্ছে। সেই দেশগুলোকে আমরা আহ্বান জানিয়েছি—তারা যেন তাদের কারখানা বাংলাদেশে সরিয়ে আনে। আমরা সব ধরনের সুবিধা দিয়ে বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”

নারীর ক্ষমতায়নে ইউনূসের ভূমিকার প্রশংসা করে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, “বাংলাদেশে মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসূচি শুরু হয়েছিল আমাদের সহায়তায়। সেই মডেল এখন অনেক দেশে অনুসরণ করা হচ্ছে। আমরা ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখব।”

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরেও বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ অব্যাহত থাকবে। তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেবে সংস্থাটি।

সাক্ষাৎকালে লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সর্বশেষ কার্যক্রম ও বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, “নতুন ব্যবস্থাপনার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। এ বছরের প্রথম প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগও (FDI) বেড়েছে।”

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন