সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

জরুরি অবস্থা ঘোষণা এখন থেকে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক উদ্দেশ্যে ‘জরুরি অবস্থা’ ঘোষণার অপব্যবহার রোধে সংবিধান সংশোধনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল।

এখন থেকে জরুরি অবস্থা জারির আগে মন্ত্রিসভার লিখিত অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১২তম দিনে এই ঐকমত্য হয়।

সংলাপে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব তুলে ধরে কমিশন জানায়, বর্তমান অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একক সিদ্ধান্তে ১২০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। নতুন প্রস্তাব অনুযায়ী, জরুরি অবস্থা জারির মেয়াদ হবে অনধিক ৯০ দিন এবং এর জন্য রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার লিখিত অনুমোদন নিতে হবে।

একই সঙ্গে ‘অভ্যন্তরীণ গোলযোগ’-এর মতো শব্দ পরিবর্তন করে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ’-কে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংলাপে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতবিরোধও দেখা দেয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠক থেকে নেওয়ার প্রস্তাব দেন। বাংলাদেশ খেলাফত মজলিশের আহমদ আবদুল কাদের মন্ত্রিসভার সঙ্গে বিরোধী দলগুলোকেও সম্পৃক্ত করার প্রস্তাব দেন।

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও বিএনপির প্রতিনিধি জরুরি অবস্থা সংক্রান্ত বৈঠকে সংসদের বিরোধীদলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান। পরে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বিরোধীদলীয় উপনেতাকে বিকল্প হিসেবে রাখার প্রস্তাব দেন।

সব আলোচনা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির ঘোষণার আগে মন্ত্রিসভার লিখিত অনুমোদন নিতে হবে। সেই মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা বা অনুপস্থিত থাকলে উপনেতার উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এছাড়া, জরুরি অবস্থার সময় সংবিধানের ৪৭(৩) ধারা অনুসারে নাগরিকদের জীবনাধিকার এবং নির্যাতন বা অমানবিক আচরণ থেকে মুক্ত থাকার অধিকার খর্ব করা যাবে না—এমন বিধান সংযোজনের বিষয়েও আলোচনা হয়।

৪০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন