সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
জাতীয়

নির্বাচনপূর্ব স্থিতিশীলতা নিশ্চিতে বিশেষ চিরুনি অভিযান শুরু: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থিতিশীলতা বজায় রাখতে আজ রোববার (১৩ জুলাই) থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু করছে সরকার।

রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “দেশে খুন, চুরি, ডাকাতি, সন্ত্রাস, মাদক চোরাচালানসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। নিয়মিত অভিযানের পাশাপাশি এবার শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান, যা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”

মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয়
সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডকে বর্বরোচিত ও অমানবিক বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “সভ্য সমাজে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঘটনার তদন্তে শিথিলতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ১৯ আসামির মধ্যে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যেই হোক, রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।” এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

‘ট্রিপল নাইন’ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম জানান, “মিটফোর্ড হত্যার সময় কেউ পুলিশের ট্রিপল নাইন নম্বরে ফোন করেনি। এমনকি ঘটনাস্থলের পাশে থাকা আনসার সদস্যদেরও কেউ কিছু জানাননি, যা উদ্বেগজনক।”

অপরাধে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা
ঘটনার সঙ্গে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে চারজনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় যুবদল এ মামলার দুই আসামিকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায়। একইভাবে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলও আরও দুই আসামিকে বহিষ্কার করেছে।

নির্বাচনের প্রস্তুতি ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকারের লক্ষ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা। সেই লক্ষ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই চিরুনি অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
 

৩৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন