সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, নিহত ১ জন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার এখলাছ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন কুলসুর গ্রামের জিল্লু রহমান সরদার (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকালীন সময়ে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের জের ধরে ওইদিন রাত সাড়ে ৭টার দিকে বাবুপুর গ্রামের একদল সমর্থক কুলসুর গ্রামের জিল্লু রহমান সরদারকে তার চাচাতো ভাই মুজিবুর সরদারের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনায় আরও আহত হয়েছেন জিতু মোল্যা (২৫) নামে এক শিক্ষার্থী এবং নাইদ হাসান (৪৫) নামে এক কৃষক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন শনিবার সকালে গণমাধ্যমকে জানান, “ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন