সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

গাজা যুদ্ধ শুরুর পর থেকে আত্মহত্যা করেছেন ৪৩ ইসরায়েলি সেনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্যকে ভয়াবহভাবে বিপর্যস্ত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৩ ইসরায়েলি সেনা মানসিক চাপ ও যুদ্ধ-পরবর্তী মানসিক ট্রমা (PTSD)-তে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যাকারীদের একজন, ২৪ বছর বয়সী ড্যানিয়েল এডরি, গাজা ও লেবানন সীমান্ত থেকে সহযোদ্ধাদের মরদেহ পরিবহনের দায়িত্বে ছিলেন। সেই দায়িত্বের চাপে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী এমন সিদ্ধান্ত নিয়েছে যা আগেও ভাবা যেত না—যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে মানসিক সমস্যায় আক্রান্ত রিজার্ভ সেনাদের। ইসরায়েলি পত্রিকা হারেটজ জানায়, সেনা ঘাটতি পূরণে চিকিৎসাধীন সেনাদের পর্যন্ত সক্রিয় যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।

এক সামরিক কর্মকর্তার ভাষায়, "এখন আর পেছনে ফেরার সুযোগ নেই, মানসিক রোগী হলেও তারা যুদ্ধের অংশ।"

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের হামলার পর থেকে প্রায় ৯ হাজার সেনা মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত হয়েছেন। যদিও সেনাবাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি, স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অনেক সেনার দাফন সামরিক সম্মান ছাড়াই সম্পন্ন হচ্ছে।

এক সেনা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কমান্ডারদের কাছ থেকে আমরা এখন শুধু দুটি বার্তা পাই— হয় আত্মহত্যা করো, না হয় পালাও।”

এই সংকট সামাল দিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনাদের জন্য ৮০০ মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। একইসঙ্গে মনোসামাজিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

ইসরায়েলের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু সৈনিকদের মরণফাঁদে ঠেলে দিচ্ছেন, অথচ কট্টর ধর্মীয় ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান থেকে বিরত রাখছেন।”

ইসরায়েল বেইতেনু পার্টির নেতা অভিগদোর লিবারম্যানও তীব্র সমালোচনা করে বলেন, “যুদ্ধক্ষেত্রে যারা প্রাণ হারাচ্ছেন, তারা আসলে বর্তমান জোট সরকারের রক্ষাকবচ হয়ে উঠেছেন। সরকার বন্দি বিনিময়ের সম্ভাবনাও ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে।”

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন