সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচারের ব্যাপারে দৃঢ় আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, “আজ বিচারব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন থাকলেও আমি নিশ্চিত করে বলতে পারি, বিচার চলছে এবং তা দৃশ্যমান। আমি বিশ্বাস করি, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হবে।”

সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রদর্শিত হয় আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ (জুলাই আপরাইজিং), যা ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে নির্মিত হয়েছে।

আসিফ নজরুল বলেন, “আমাদের বিচারব্যবস্থাকে গ্রহণযোগ্য করতে হবে। হতাশ হওয়ার কিছু নেই। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের চিন্তার কেন্দ্রে ছিল বিচার, সংস্কার, শহীদদের পুনর্বাসন এবং নির্বাচন।”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে চায়। তাই আমরা চাই, উচ্চমানের ও নিরপেক্ষ বিচার হোক, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে।”

জুলাই আন্দোলনের স্মৃতি স্মরণ করে আসিফ নজরুল বলেন, “আমাদের মনে পড়ে সেই মহাকাব্যিক দৃশ্য—দুই বোন ভাইয়ের মরদেহ নিয়ে মিছিলে হাঁটছে, মাদ্রাসার ছাত্ররা লড়ছে, রিকশাচালক ভাইয়েরা স্লোগান দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন আন্দোলন বিরল।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

ফারুকী বলেন, “জুলাই আন্দোলন আসলে ৩৬ দিনের নয়, এটি ৫৪ বছরের লড়াইয়ের অংশ। স্বাধীনতার পর ৫-৭ বছর ছাড়া রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “আমাদের এখন সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সত্যের পক্ষে অবস্থান নেওয়া এখন সবচেয়ে বড় শক্তি। ফ্যাসিস্টরা সত্যকে বিকৃত করে ইতিহাস বদলাতে চায়, কিন্তু তা হতে দেওয়া যাবে না।”

মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চায়। আমাদের নিশ্চিত করতে হবে, নতুন প্রজন্ম যেন বিচারহীনতার সংস্কৃতি না দেখে। মানবাধিকারের প্রতি আমরা অঙ্গীকারাবদ্ধ। ফ্যাসিবাদ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।”

শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন বলেন, “আমার ছেলে নিহত হওয়ার এক বছর পূর্ণ হলো, এখনো বিচার হয়নি। আমি দ্রুত বিচার দাবি করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং সঞ্চালনা করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন