সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ১০৫ ফিলিস্তিনি। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫২৩ জনে।

আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জন।

সোমবার (৭ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা থেকে ১০৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন আরও ৩৫৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে হওয়া সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও পূর্ণমাত্রার হামলা শুরু করে ইসরায়েল। এই নতুন হামলা পর্বে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬ হাজার ৯৬৪ জন এবং আহত হয়েছেন ২৪ হাজার ৫৭৬ জন। 

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন