সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

যারা জুলাই সংবিধানে রাখে না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ ইসলাম

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না করার পেছনে রয়েছে সুপরিকল্পিত টালবাহানা।

যারা শহীদ ও আহতদের অবদান সংবিধানে স্বীকৃতি দিতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদারে পরিণত হয়েছে।”

শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’-র পঞ্চম দিনের কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ৩ আগস্ট থেকে ঢাকার রাজপথে আন্দোলনের নতুন ঘোষণা দেন, যদি ‘জুলাই সনদ’ নতুন সংবিধানে অন্তর্ভুক্ত না করা হয়।

নাহিদ বলেন, “জুলাই কোনো আবেগ নয়, এটি আমাদের রাজনৈতিক ইস্তেহার ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা। এই পথেই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের মর্যাদা ও নিরাপত্তা সংবিধানে থাকতে হবে। সংবিধান থেকে তাঁদের অবদান মুছে ফেলতে দেওয়া হবে না।”

নাহিদ ইসলাম বলেন, “এক বছর পেরিয়ে গেছে জুলাই অভ্যুত্থানের, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি। আগের স্বৈরাচারী কাঠামো অনেকাংশেই বহাল রয়েছে। লুটেরা ও দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা কেবল সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করিনি। আমরা নেমেছি একটি নতুন কাঠামো ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লড়াইয়ে। গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা ও বিচার-বিশ্বস্ত প্রশাসন আমাদের দাবি।”

বক্তব্যে নাহিদ অভিযোগ করেন, বগুড়ার প্রশাসন এখনো দলবাজ আচরণ করছে। তিনি বলেন, “২০১৮ সালের ডিসিরা যেভাবে ভোট ডাকাতি করেছিল, তার ফল সবাই দেখেছে। আমরা চাই নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থা। কেউ দলীয় আচরণ করলে, তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।”

কর্মসূচি শুরুর আগে শহরের পর্যটন মোটেলে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম ও এনসিপির শীর্ষ নেতারা। এই সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।

নাহিদ বলেন, “শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। তাদের মর্যাদা, বিচার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। শেখ হাসিনা ও যেসব পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।”

তিনি আরও বলেন, “বিচার, সংস্কার তারপর নির্বাচন। গুলি চালানো, গণহত্যায় জড়িতদের বিচারের মাধ্যমে সংস্কার শুরু হবে।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা বলেন, “শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা চাই, সব সমস্যার একটি টেকসই সমাধান আসুক—আইনি, সামাজিক ও অর্থনৈতিকভাবে।”

পরে নাহিদ ইসলাম ও দলের শীর্ষ নেতারা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন