সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

মৌলভীবাজার সীমান্তে ফের পুশ-ইন, আটক ৪৮ বাংলাদেশি

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ৪৮ বাংলাদেশিকে পুশ-ইন করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। তারা পাহাড়ি পাল্লাথল পুঞ্জি এলাকায় ঘোরাফেরা করছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে যশোর ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ নিয়ে চলতি সময়ের মধ্যে মৌলভীবাজার জেলায় বিএসএফের মাধ্যমে পুশ-ইনের ঘটনায় বিজিবির হাতে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৬৩ জন। এর মধ্যে শুধু বড়লেখা উপজেলা দিয়েই পুশ-ইন হয়েছে ৩৪১ জন। এছাড়া, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল দিয়ে ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন পুশ-ইনের শিকার হন।

বিজিবির দাবি, আরও অনেকেই সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকলেও সবাইকে আটক করা সম্ভব হয়নি।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন