সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশকৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অর্থনীতি

এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো, কার্যকর আজ সন্ধ্যা থেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩৯ টাকা।

একইসঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা থেকে কমে হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা, যা ১ টাকা ৮৪ পয়সা হ্রাস।

বিইআরসি চেয়ারম্যান আরও জানান, সিলিন্ডারভিত্তিক বিভিন্ন মাপে এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:

৫.৫ কেজি: ৬২৫ টাকা
১২.৫ কেজি: ১,৪২১ টাকা
১৫ কেজি: ১,৭০৫ টাকা
১৬ কেজি: ১,৮১৮ টাকা
১৮ কেজি: ২,০৪৬ টাকা
২০ কেজি: ২,২৭৩ টাকা
২২ কেজি: ২,৫০০ টাকা
৩০ কেজি: ৩,৪০৯ টাকা
৩৩ কেজি: ৩,৭৫০ টাকা
৩৫ কেজি: ৩,৯৭৭ টাকা
৪৫ কেজি: ৫,১১৪ টাকা

 

ঘোষিত এ নতুন মূল্য আজ (বুধবার) সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন