সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

অধিনায়কত্ব ছেড়ে ব্যাটে ফিরবেন শান্ত !

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজমুল হোসেন শান্ত একবার আগেও অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। তখন বোঝানো হয়েছিল, থেকে যান।

তবে এবার আর মন পাল্টাননি। শ্রীলঙ্কা সিরিজ শেষে টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। এর মাধ্যমে তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়লেন শান্ত।

একজন নেতৃত্বগুণসম্পন্ন খেলোয়াড় হারাল বাংলাদেশ। কিন্তু এটিকে একপেশেভাবে দেখলে হবে না এই সিদ্ধান্ত শান্ত ও দলের জন্য আশীর্বাদ হিসেবেও দেখা দিতে পারে।

কারণ, এখন শান্ত কেবল ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দারুণ সুযোগ পাচ্ছেন। প্রায় ১৯ মাসের নেতৃত্বের চাপে ভোগার পর এবার তিনি আবার নিজের ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দিতে পারবেন। ২০২৩ সালের দুর্দান্ত ফর্মে ফেরার সম্ভাবনাও এখান থেকেই তৈরি হতে পারে।

বাংলাদেশেরও শান্তর ব্যাট থেকে নিয়মিত রান দরকার। অধিনায়ক হিসেবে দায়িত্বের বাইরের নানা কিছুর ভার তাকে টানছিল, যেগুলোর উপর তার নিয়ন্ত্রণও ছিল না। এসব থেকে মুক্ত হয়ে শান্ত যদি ব্যাটিংয়েই মন দেন, সেটাই হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক।

নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে ভিন্ন এক জগতে ঢুকে গিয়েছিলেন শান্ত। অনেক কিছু করার পরও স্বীকৃতি ছিল না। শেষ ধাক্কা আসে, যখন বিসিবি হঠাৎ করেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় তাকে যেখানে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল।

এরপরই শান্ত সরে দাঁড়ান টেস্ট নেতৃত্ব থেকেও। বিসিবি কর্মকর্তারা বলছেন, তার এই সিদ্ধান্ত তাদের কাছে অপ্রত্যাশিত ছিল।

তবে শান্ত সিদ্ধান্ত নিয়েছেন যথাযথ নিয়ম মেনেই। সিরিজের শেষেই ঘোষণা দিয়েছেন, ওয়ানডে সিরিজের এক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছেন বোর্ডকে। তিনি চাইলেই এই সিদ্ধান্ত এমনভাবে জানাতে পারতেন, যাতে তা বার্তা হয়ে দাঁড়ায়। কিন্তু তা করেননি শান্ত থেকে গেছেন শান্তই।

বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কের সঙ্গে এমন আচরণ নতুন নয়। অনেক সময় আগাম কিছু না জানিয়ে সরিয়ে দেওয়া হয়। শান্তও এর শিকার হয়েছেন। কিন্তু প্রথম টেস্টেই মাথা উঁচু করে জবাব দিয়েছেন তিনি—জোড়া সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের সঙ্গে ২৬৪ রানের জুটি তার প্রমাণ।

এবার তার লক্ষ্য হওয়া উচিত ব্যাট হাতে সেই পুরোনো ছন্দে ফিরে যাওয়া। অধিনায়ক থাকাকালেও টেস্ট ও ওয়ানডেতে তার গড় ছিল ৪০-এর ওপরে, টি-টোয়েন্টিতেও গুরুত্বপূর্ণ কিছু জয় এনে দিয়েছিলেন।

এখন তার সামনে উদাহরণ হিসেবে আছেন মুশফিকুর রহিম, যিনি নেতৃত্ব ছাড়ার পর টেস্টে ৪০টির বেশি ম্যাচে প্রায় ৪৩ গড়ে রান করেছেন। শান্তও চাইলে সেই পথ ধরেই এগোতে পারেন।

বাংলাদেশের সদ্য সাবেক এই অধিনায়কের জন্য সময়টা এক বড় সুযোগ। নিজের ব্যাটে ভর করে আগামী দশকের ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠার। প্রশ্ন শুধু একটাই  শান্ত নিজে সেটা কতটা নিতে চান, আর বিসিবি তাকে কতটা সুযোগ দেবে।

৪৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন