সর্বশেষ

জাতীয়

রাজধানীর তিন এলাকায় চালু হচ্ছে বুয়েটের ব্যাটারিচালিত অটোরিকশা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা।

শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রত্যেক এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা চলবে। চালকদের যাতে চাঁদাবাজি কিংবা অন্য কোনো হয়রানির শিকার হতে না হয়, সেই ব্যবস্থা করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, আগামী আগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই নতুনধরনের রিকশা সড়কে চলবে।

তিনি আরও বলেন, “প্রথম ধাপে এক লাখ চালককে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত চার্জিং পয়েন্ট স্থাপনের কাজও চলছে, যেন অনুমোদিত জায়গায় গাড়িগুলো চার্জ দেওয়া যায়।”

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে, পরিবেশবান্ধব যানবাহনকে জনপ্রিয় করতে এবং রিকশাচালকদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

৪২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন