সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

ঢাকা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলমান আন্দোলন ও শিক্ষার্থীদের অনড় অবস্থানের প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২২ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং শিক্ষার্থীদের ওইদিন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছাড়তে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিশেষ করে, পরিত্যক্ত ঘোষণা সত্ত্বেও ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের ঝুঁকিপূর্ণ ৪র্থ তলা খালি করা সম্ভব হয়নি। অন্যদিকে, সদ্য ভর্তিকৃত K-82 ব্যাচের শিক্ষার্থীরা তাদের অরিয়েন্টেশন কর্মসূচিও বর্জন করেছেন, যা কলেজ কর্তৃপক্ষ ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছে।

এই পরিস্থিতিতে একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় কাউন্সিল একমত হয় যে, সংকট নিরসনে একমাত্র পথ হলো একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থীদের এবং বিদেশি শিক্ষার্থীদের এ সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে।

উল্লেখ্য, বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো:

১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য জরুরি ভিত্তিতে বাজেট অনুমোদন।
২. নতুন আবাসন নির্মাণ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা।
৩. উভয় ব্যবস্থার জন্য পৃথক বাজেট বরাদ্দ ও তাৎক্ষণিক বাস্তবায়ন।
৪. ঝুঁকিপূর্ণ পুরনো একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা ও বিকল্প ব্যবস্থা গ্রহণ।
৫. আন্দোলনের স্বচ্ছতা ও অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ ও প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয়।

একাডেমিক কাউন্সিল আশাবাদ ব্যক্ত করেছে, শিক্ষার্থীদের সহযোগিতায় চলমান সংকট দ্রুতই সমাধান হবে এবং শিগগিরই একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করা যাবে।

৩৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন