সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
খেলা

এশিয়ান কাপে স্বর্ণজয়, সিঙ্গাপুরের আকাশে উড়ল লাল-সবুজ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচারিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

রিকার্ভ পুরুষ এককে রুদ্ধশ্বাস লড়াই শেষে জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। ছয় বছর পর এশিয়ান কাপ আরচারিতে আবারও স্বর্ণ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

ফাইনাল ম্যাচে দুর্দান্ত সূচনা করেন আলিফ। প্রথম দুই সেটে এগিয়ে যান তিনি। কিন্তু এরপর ঘুরে দাঁড়ান জাপানের গাকুতো—জিতে নেন পরবর্তী দুই সেট, ম্যাচে ফিরে আসেন সমতায়। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো, ম্যাচ চলে যায় পঞ্চম ও শেষ সেটে। সেখানে শেষ শটে আলিফের অসাধারণ নৈপুণ্যে স্কোর দাঁড়ায় ২৯-২৬—এগিয়ে থেকে স্বর্ণ নিশ্চিত করেন এই তরুণ আরচার।

এটি আলিফের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম পদক। এর আগে তিনি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গ্রাঁ প্রিঁর মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিলেও কোনো পদক জিততে পারেননি।

স্বর্ণ জয়ের পর সিঙ্গাপুরের মাঠেই উচ্ছ্বাসে ভাসেন আলিফ। আলিঙ্গন করেন জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে। দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল এবার হাসি এনে দিল বাংলাদেশের আরচারিতে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্যকে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। আরচারি ফেডারেশন সূত্র বলছে, এই স্বর্ণজয় আগামী দিনের পথচলায় আলিফ ও বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন