সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
অর্থনীতি

বাংলাদেশকে এডিবির ১৩০ কোটি ডলার ঋণ সহায়তা, চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, পরিবহন অবকাঠামোর উন্নয়ন এবং ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশকে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদির সিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ প্রতিনিধি হো ইউন জিয়ং চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি সচিব বলেন, “এই চুক্তিগুলো জলবায়ু সহনশীলতা জোরদার, টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধিতে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “জাতীয় উন্নয়ন অগ্রাধিকার ও টেকসই উন্নয়নের লক্ষ্যপূরণে এডিবির এই সহায়তা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে।”

এডিবির এই অর্থায়ন একাধিক খাতে ব্যয় করা হবে, যার মধ্যে রয়েছে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং ব্যাংকখাতের কাঠামোগত সংস্কার।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন