সর্বশেষ

জাতীয়

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, প্রচারে চালু থাকবে ডিজিটাল ও বিকল্প মাধ্যম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় আর ব্যবহার করা যাবে না পোস্টার। পরিবর্তে প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “পরিবেশবান্ধব প্রচারের অংশ হিসেবে আমরা পোস্টার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রচারের অন্যান্য মাধ্যম যেমন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে।”

কমিশন সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ এবং এনআইডি অধিদপ্তরের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০