সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ: শিশুশ্রমে শাস্তি বাড়ছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ জুন, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি জানান, নতুন সংশোধনীতে শিশুশ্রমে শাস্তির পরিমাণ কয়েকগুণ বাড়ানো হবে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (১৮ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, "বর্তমানে বাংলাদেশের পরিসংখ্যান কতটা বিশ্বাসযোগ্য তা বলা কঠিন। তবে বর্তমানে প্রচলিত সংজ্ঞা অনুযায়ী দেশে শিশুশ্রমিকের সংখ্যা প্রায় ৩৫ লাখ, যার মধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত।"

শিশুশ্রমের সংজ্ঞা নিয়ে সংশয় প্রকাশ করে উপদেষ্টা বলেন, "অনেকে বাবার সঙ্গে মাছ ধরতে যায়, আবার স্কুলেও যায়—এদের কীভাবে গণ্য করা হবে? অনেক শিশুই কাজ শেখার জন্য মেকানিকের ওস্তাদের সঙ্গে কাজ করে। আমরা চাই, স্কুলের সময় শেষ করে কেউ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় কাজ করলে তা ভিন্ন দৃষ্টিতে দেখা হোক। কিন্তু জোর করে কাউকে কাজে পাঠানো হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।"

শ্রম আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্ব শ্রম সংস্থা (আইএলও) শ্রম আইনের বিভিন্ন অংশ সংশোধনের সুপারিশ করেছিল। যদিও তাদের সঙ্গে এই বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে তারা জানে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য আগামী দুই-তিন মাস বা নভেম্বরের মধ্যেই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করা।”

শিশুশ্রম নিষিদ্ধের বিধানে জরিমানার হার বাড়ানোর বিষয়ে উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট আইনের খসড়া ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং সেখানে শাস্তির পরিমাণ আগের তুলনায় অনেক বেশি করা হচ্ছে।

সম্প্রতি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আইএলও’র ১১তম আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “শ্রমিকবান্ধব আইন প্রণয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—এটি সম্মেলনে মালিক, শ্রমিক ও সরকারের পক্ষ থেকে এক সুরে তুলে ধরা হয়েছে। আইএলও’র মহাপরিচালকসহ অন্যান্য প্রতিনিধিরা বাংলাদেশে চলমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।”

প্রসঙ্গত, বাংলাদেশ এ বছর প্রথমবারের মতো আইএলও-তে এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (ASPG) দেশগুলোর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছে।

এবারের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস সরকারি ছুটির কারণে ১৯ জুন উদযাপন করা হবে। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:
“স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি— এগিয়ে চলি দীপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।”

৫৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন