সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অর্থনীতি

আজ থেকে ১১ ব্যাংকে আসছে গভর্নর মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নোট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও ডিজাইনের ১,০০০, ৫০ এবং ২০ টাকার ব্যাংক নোট বাজারে এসেছে।

আজ সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিত আকারে এই নতুন নোট বিনিময়ের সুযোগ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১ জুন) থেকেই কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসসহ কয়েকটি ব্যাংকের মাধ্যমে নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে পর্যাপ্ত সরবরাহ না থাকায় রাজধানীর বাইরে অন্যান্য জেলা শহরে ঈদের আগেই এই নোট পৌঁছানো সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ডিজাইন ও সিরিজের নোটগুলো ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি করা হয়েছে। ধাপে ধাপে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার সব মূল্যমানের নতুন নোট বাজারে আনা হবে। এর প্রথম ধাপে চালু হলো ১০০০, ৫০ ও ২০ টাকার নোট।

নতুন এই নোট সংগ্রহে আগ্রহী গ্রাহকরা রাজধানীর নির্দিষ্ট ১১টি ব্যাংকের শাখা থেকে তা সংগ্রহ করতে পারবেন। ব্যাংকগুলো হলো:
সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক।
তবে কোন কোন শাখা থেকে এই নতুন টাকা দেওয়া হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা (নন-এক্সচেঞ্জেবল) ১০০০, ৫০ ও ২০ টাকার নোটও ছাপানো হয়েছে। নির্ধারিত মূল্যে এগুলো সংগ্রহ করা যাবে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে।

চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা পূর্বের মতোই প্রচলিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন