সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে পুশ-ইন

দৌলতপুর, কুষ্টিয়া, প্রতিনিধি 
দৌলতপুর, কুষ্টিয়া, প্রতিনিধি 

শনিবার, ৩১ মে, ২০২৫ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ-ইন করেছে।

শনিবার (৩১ মে) সকালে দৌলতপুর উপজেলার ভাগজত ঘাট এলাকা থেকে তাদের হেফাজতে নেয় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্র জানায়, পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী, ২ জন কিশোর এবং ১ জন শিশু রয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, ওই দিন সকাল ১০টার দিকে আশ্রায়ন বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ১৫৪-এর কাছাকাছি ভাগজত ঘাট এলাকায় একটি নৌকা থেকে সন্দেহজনকভাবে কিছু লোক নামতে দেখে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা দুটি পৃথক পরিবার এবং প্রায় চার বছর আগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বামনহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেসময় থেকে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বেড়ে যাওয়ায় এবং স্বেচ্ছায় দেশে ফেরত আসার জন্য কোনো হয়রানি না করার ঘোষণা শুনে তারা নিজেরাই দিল্লির স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে শুক্রবার (৩০ মে) ভারতের জলঙ্গি থানার নিকটবর্তী একটি বিএসএফ ক্যাম্প থেকে রাত সাড়ে ১২টার দিকে চরাঞ্চলীয় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশে প্রবেশের পর তারা পায়ে হেঁটে এবং মোটরসাইকেল ভাড়া করে ভাগজত ঘাট এলাকায় পৌঁছান। এরপর বিজিবি তাদের হেফাজতে নেয়।

বিজিবি জানিয়েছে, তাদের সবাই বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর সকালে সীমান্ত পিলার ৮৫/১০-এস এলাকায় বিজিবি চর-চিলমারী কোম্পানি ও বিএসএফের জলঙ্গি কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পুশ-ইনের ঘটনায় প্রতিবাদ জানালে বিএসএফ এই বিষয়ে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে যৌথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হবে বলে আশ্বাস প্রদান করে বিএসএফ।

৪৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন