সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশনারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, আগুনে ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিকরা ধর্মঘটে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেল বিক্রিতে কমিশন ৭ শতাংশে উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘটে গেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ।

এই সময়ে সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে, পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন যৌক্তিক দাবি উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

সংগঠনের ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—

তেল বিক্রির কমিশন ৭ শতাংশে উন্নীত করা,
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের হার অনুযায়ী বহাল রাখা,
পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় ‘পে-অর্ডার’কে নবায়ন বলিয়া গণ্য করা,
বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন ও ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল,
পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তর, বিইআরসি, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের লাইসেন্স প্রথা বাতিল,
বিপণন কোম্পানিগুলো থেকে ডিলারশীপ ব্যতীত সরাসরি তেল বিক্রি বন্ধ করা,
ট্যাংকলরী চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স পেতে বিদ্যমান জটিলতা দূর করা,
সকল ট্যাংকলরীর জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা,
এবং অননুমোদিত ও খোলা স্থানে মেশিন দিয়ে অবৈধ তেল বিক্রি বন্ধ করা।
এ আন্দোলনের ফলে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি সংকট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। তবে, আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি পূরণ হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন