সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য ড. হযরত আলীর পদত্যাগ

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান।

পদত্যাগের পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ পরিস্থিতির ইঙ্গিত দিয়ে অধ্যাপক হযরত আলী বলেন, “এখানে এত নোংরামি হবে জানলে আমি কুয়েটে আসতামই না। এক শিক্ষক সাধারণ সভায় টেবিল চাপড়িয়ে আমাকে বলেছেন— আপনি যেখান থেকে আসছেন, সেখানে চলে যান।”

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের এই অধ্যাপক গত ১ মে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান। তবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধপূর্ণ অবস্থানের মুখোমুখি হন।

এরই ধারাবাহিকতায়, ১৯ মে তিনি ‘দাপ্তরিক কাজে’ ক্যাম্পাস ছেড়ে ঢাকায় চলে যান, যা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়।

চলমান সংকটের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টা ৩০ মিনিটে শিক্ষক সমিতির উদ্যোগে কুয়েট ক্যাম্পাসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষার্থীরাও অংশ নিয়ে উপাচার্যের পদত্যাগ এবং নতুন উপাচার্য নিয়োগের দাবি জানান।

এর আগে, শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত নতুন উপাচার্য নিয়োগের দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন