সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের একুশে পদকসহ সাতটি পুরস্কার চুরি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা লোকসংগীতের অমর কণ্ঠশিল্পী আব্দুল আলীমের সাতটি মূল্যবান পদক ও সম্মাননা স্মারক চুরি হয়েছে রাজধানীর খিলগাঁও থেকে।

চুরির ঘটনা ঘটেছে গত ৮ মে, তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি কোনো বস্তু।

চুরি হওয়া পুরস্কারের মধ্যে রয়েছে স্বাধীনতা পুরস্কার (১৯৯৭), একুশে পদক (১৯৭৭), পাকিস্তান সরকারের দেওয়া তমঘা-ই-হুসন (১৯৬০), লাহোরের নিখিল পাকিস্তান সংগীত সম্মেলনের দুটি সম্মাননাসহ আরও দুটি গুরুত্বপূর্ণ স্মারক।

ঘটনাটি ঘটেছে আব্দুল আলীমের মেজো মেয়ে আসিয়া আলীমের বাসায়, যেটি খিলগাঁও সি ব্লকের পুনর্বাসন আবাসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় অবস্থিত। ঘটনার সময় সন্ধ্যায় তিনি হাঁটতে বের হলে এই সুযোগে অজ্ঞাত চোর বা চোরেরা ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে। পরে ফিরে এসে তিনি ঘরের অবস্থা এলোমেলো দেখতে পান।

পরিবারের সদস্যরা জানায়, চোরেরা শুধু পদক ও মূল্যবান জিনিসই নেয়নি, সঙ্গে নিয়েছে প্রায় ৫০ হাজার টাকা, স্বর্ণের কানের দুল ও গলার হার। তবে ঘরে থাকা পানি ও গ্যাস বিলের ১০ হাজার টাকা অক্ষত ছিল, যা দেখে চুরির উদ্দেশ্য নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।

আব্দুল আলীমের বড় ছেলে জহির আলীম জানান, “এই পুরস্কারগুলো বাবার জীবনের স্বীকৃতি, জাতীয় গৌরবের অংশ। সেগুলো ফিরে না পেলে কষ্টের শেষ থাকবে না।”

পরিবারের সদস্যদের ধারণা, এ চুরির পেছনে বাড়ির ভেতরের কারও মদদ থাকতে পারে। আসিয়া আলীম বলেন, “বাইরের কেউ এভাবে জানবে কীভাবে, কে কখন বের হয়, কখন ঘরে কেউ থাকে না?”

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, “মামলাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্তত পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ফুটেজে মুখ স্পষ্ট নয়।”

তদন্তকারী এসআই নজরুল ইসলাম জানান, চোরেরা যে পথে প্রবেশ ও প্রস্থান করেছে, সেসব পথে সিসিটিভি না থাকায় কাজ কিছুটা জটিল হয়েছে।

চুরি হওয়া পদক উদ্ধারে সহায়তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছেও গেছেন পরিবার। তিনি দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

পদক উদ্ধার না হওয়া পর্যন্ত থামছে না আব্দুল আলীম পরিবারের উৎকণ্ঠা।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন