সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সংরক্ষণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এ বছর কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানির প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “এতিমদের হকের চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে আমরা উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছি। সিদ্ধান্ত হয়েছে, মাদরাসা ও এতিমখানাগুলোকে ৩০ হাজার টন লবণ দেওয়া হবে যাতে তারা চামড়া সংরক্ষণ করতে পারে এবং ন্যায্য দাম না পাওয়া পর্যন্ত বিক্রি না করে।”

উপদেষ্টা জানান, এবার চামড়ার দাম গত বছরের তুলনায় বেশি হবে এবং দাম নির্ধারণে কমিটি আগামী বৃহস্পতিবার (২২ মে) আবার বৈঠকে বসবে। তিনি আরও বলেন, “চামড়ার বাজার ব্যবস্থাপনায় এবার বিশৃঙ্খলা হবে না। আগে একসঙ্গে দেশজুড়ে কাঁচা চামড়া আসত বলে দাম পড়ে যেত, এবার তা রোধে সংরক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।”

চামড়া সংরক্ষণের বিষয়ে মাদরাসা ও এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করে তা ব্যাপকভাবে প্রচার করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও পশু কেনাবেচা করা যাবে না। হাটে ‘হাসিল’ চার্জ ৫ শতাংশ থেকে কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া পশু সরবরাহ, চাহিদা ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “পশুর প্রতি যেন কোনো নৃশংসতা না হয় এবং পশু মোটাতাজাকরণে কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার না হয়, সে বিষয়ে আমরা কঠোরভাবে নজরদারি করব।”

২০ মে গঠিত ১৭ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের এ কমিটির আহ্বায়ক বাণিজ্য উপদেষ্টা। সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র, শিল্প, পরিবেশ, স্থানীয় সরকার, ধর্ম, তথ্য, সড়ক পরিবহন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা।

কমিটি চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিতকরণ, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং পরিবহনের সময় পশুর প্রতি নিষ্ঠুরতা রোধে নির্দেশনা প্রদান করবে। এছাড়া সাভারের চামড়া শিল্প নগরীসহ সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সচিবালয় পর্যায়ের সহায়তা দেবে এবং প্রয়োজন হলে সদস্য সংখ্যা বাড়ানো যাবে।

৫২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন