সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১টার দিকে তাঁরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মূল ফটকে গিয়ে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে পুলিশি ব্যারিকেড থাকলেও তা উপেক্ষা করে এনসিপি নেতারা মূল ফটকের সামনে অবস্থান নেন এবং সেখানেই বসে পড়েন। বিক্ষোভ চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ছিল—‘ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা’, ‘ফ্যাসিবাদের কমিশন, মানি না মানব না’ এবং ‘খুনি হাসিনার কমিশন, মানি না মানব না’।

এই কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। সকাল ১১টার পর থেকেই ইসি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ চলাকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তাঁর অভিযোগ, নির্বাচন না হওয়ায় প্রশাসনিক কাঠামো একটি নির্দিষ্ট দলের দখলে চলে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অচলাবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, "এ পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী। কমিশনের উচিত ছিল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা। কিন্তু রহস্যজনকভাবে তারা তা না করে গেজেট প্রকাশ করেছে।"

তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি এখন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

এনসিপি নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।

৪৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন