সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৯ মে) বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে তাকে ফোনে বিষয়টি জানানো হয় এবং আজ সকালে প্রতিষ্ঠানটি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বাংলাদেশে যাত্রা শুরুর ঘোষণা দেয়।

শুরুর দিকে স্টারলিংক দুইটি প্যাকেজ চালু করেছে—রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। এদের মাসিক খরচ যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,২০০ টাকা। সেটআপ সরঞ্জামের জন্য গ্রাহককে এককালীন ৪৭,০০০ টাকা ব্যয় করতে হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, “এই সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।”

তিনি বলেন, “যদিও খরচ তুলনামূলক বেশি, তবে প্রিমিয়াম গ্রাহকদের জন্য এটি একটি টেকসই ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবার বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।”

তিনি আশা প্রকাশ করেন, স্টারলিংকের মাধ্যমে দেশের দুর্গম ও অনুন্নত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে, যেখানে এখনো ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ নেই। এছাড়া এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা সারাবছর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন।

উল্লেখ্য, স্টারলিংক লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে, যা বিশেষভাবে কার্যকর দুর্গম ও অবকাঠামোবিহীন এলাকায়।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো দেশে স্টারলিংক একটি সম্ভাবনাময় প্রযুক্তি হতে পারে, বিশেষ করে যেখানে এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থলভিত্তিক ইন্টারনেট পৌঁছেনি।

৪৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন