সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশভোলার চরফ্যাশনে নৃশংস হত্যা, এলাকায় ব্যাপক আতঙ্ক
রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে গুলিতে মুসল্লি নিহত
ফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
মোংলায় মৎস্য ঘের দখল ঠেকাতে গিয়ে হামলায় গুরুতর আহত বাবা-ছেলে
রাজশাহী-১: ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর
কুষ্টিয়ায় বিজয়ের পর শান্তির বার্তা: সংযমের আহ্বান রেজা আহমেদ বাচ্চু মোল্লার
পাবনা-৫ আসনের ভোট পুন:গণনার দাবি জামায়াতের
নারায়ণগঞ্জ-৫: ফলাফল নিয়ে ১১ দলের উদ্বেগ, ফল পাল্টানোর অভিযোগ
রাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের
নওগাঁর ছয় আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহতের কাছে যাওয়া যাচ্ছে না : পুলিশ
মোংলায় সুন্দরবন দিবস উদযাপন: ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নরসিংদীতে হোটেলে বাকবিতণ্ডার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবক খুন, অভিযুক্ত পলাতক
কুয়াকাটায় মোটরসাইকেল চালককে হোটেলে আটক ও নির্যাতন
বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের কাছে হেরে গেল জামায়াত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
জাতীয়

‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ বইয়ের প্রকাশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ মে, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জনগণ সবসময় ইতিহাসের নায়ক। তাদের ভূমিকাকে মূল্যায়ন করতে হবে।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

সেলিম বলেন, কোন কিছুর বিনিময়ে আমরা দেশের সার্বভৗমত্ব বিনষ্ট হতে দিতে পারিনা। বালুর ফাউন্ডেশনের ওপর সংস্কার হয় না, সংস্কার করতে হলে কনক্রিটের ফাউন্ডেশন লাগে। সংস্কার করতে হবে জনগণকে সাথে নিয়ে। তিনি বলেন, কলুষতামুক্ত রাজনীতির নায়কদের একজন আতাউর রহমান ভূঞা। সাধারণ মানুষের জন্য কাজ করেই তিনি হয়েছেন অসাধারণ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আদর্শের সংগ্রামের বাতিঘর ছিলেন আতাউর রহমান ভূঞা। এই সম্মোহনী বাগ্মী নিত্যদিনে আমাদের অনুসরণীয়- অনুকরনীয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, বিশ্বমানব হতে নিজের অস্তিত্বের ভিত্তি গড়ে তোলা জরুরি। আতাউর রহমান ভূঞা আদর্শ দিয়ে সেই ভিত্তি গড়ে গেছেন। আগামীদিনে রাজনীতিতে নৈতিকতার জায়গা তৈরি করতে হলে তার সম্পর্কে জানতে হবে। 

ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আতাউর রহমান ভূঞার জামাতা বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজ হাসান খন্দকার, সাংবাদিক বাসুদেব ধর, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, বইয়ের লেখক রঞ্জিত কুমার সাহা এবং প্রকাশক নিখিল প্রকাশনের স্বত্ত্বাধিকারী নিখিলচন্দ্র শীল।

 

প্রকাশনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, আতাউর রহমান ভূঞার ছাত্র, সহকর্মী এবং রাজনৈতিক সহযোদ্ধারা। তারা বলেন, খ্যাতিমান শিক্ষক ও অনলবর্ষী বক্তা হিসেবে আতাউর রহমান ভূঞা ছিলেন সর্বসাধারণের কাছে অতিপরিচিত। সভা-সমাবেশে তার জ্বালাময়ী বক্তৃতা শোনার জন্য মানুষ অপেক্ষা করতো। বইটিতে আতাউর রহমান ভূঞার দেশপ্রেম, সফল শিক্ষক ও শিক্ষকনেতার বৈশিষ্ট্য ছাড়াও রাজনৈতিক জীবন ও সামাজিক কাজকর্মের বিবরণ রয়েছে। এছাড়াও এতে নরসিংদীর শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রবিরশ্মির শিল্পীরা।

৪৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন