সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

বাংলাদেশ সীমান্তে পুশ-ইনের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে, উদ্বেগে স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৮ মে, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম সীমান্তজেলাগুলো দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

চলতি মে মাসেই অন্তত ৩৭০ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), যাদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও রয়েছেন রোহিঙ্গা ও জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্ডধারী রিফিউজি।

সীমান্ত রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, পুশ-ইন হওয়া ব্যক্তিদের অনেকেই অচেনা, নিজেদের পরিচয় জানাতে পারছেন না। এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ও মানবিক সংকট উভয়ই বাড়ছে। সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম, ঝিনাইদহ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও খাগড়াছড়িতে এসব ঘটনা সবচেয়ে বেশি ঘটছে।

কুড়িগ্রামে আতঙ্ক বাড়ছে

বিশেষ করে কুড়িগ্রামের সীমান্ত এলাকাগুলোতে পুশ-ইনের পাশাপাশি মাদক ও চোরাচালান বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার ৭টি উপজেলার ভারত সীমান্তে প্রায় ৫০-৬০ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতার না থাকায় সহজেই লোকজন সীমান্ত অতিক্রম করতে পারছে।

সাম্প্রতিক একটি ঘটনায়, মিয়ানমারে সহিংসতায় ঘরছাড়া হয়ে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা দম্পতি মামুদ উল্লাহ ও রোমানা বেগমের পরিবারকে বিএসএফ ৭ মে রাতে কুড়িগ্রামের ভাওয়ালকুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। তাদের দাবি, চোখ বেঁধে গাড়িতে করে এনে দীর্ঘপথ হাঁটিয়ে সীমান্ত পের করানো হয়।

বিজিবি’র কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের সোনাহাট কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, “পরিবারটি রাতভর হেঁটে একটি অচেনা জায়গায় এসে পৌঁছায়। পরে তাদের আটক করা হয়।”

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সীমান্ত এলাকা বড় হওয়ায় প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত নজরদারি কঠিন। এজন্য আনসার বাহিনীর সহায়তা এবং স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।

সরকার বলছে, ভারতকে ইতোমধ্যে জানানো হয়েছে—যদি কেউ প্রকৃত বাংলাদেশি নাগরিক হন, তাহলে তাকে আন্তর্জাতিক নিয়ম মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যদিকে, রোহিঙ্গা বা ভারতের নাগরিকদের ক্ষেত্রে সরকারি কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

চলতি মে মাসে যেসব সীমান্ত দিয়ে পুশ-ইনের ঘটনা ঘটেছে, তার মধ্যে খাগড়াছড়িতে ৭৩ জন, কুড়িগ্রামে ৪৪ জন, সিলেটে ২৩ জন, ঝিনাইদহে ২২ জন, ঠাকুরগাঁওয়ে ১৭ জন, মৌলভীবাজারে ১৫ জন, পঞ্চগড়ে ১১ জন ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে।


বিএসএফের এমন কর্মকাণ্ড নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও এখনও কার্যকর কোনও সমাধান আসেনি। সীমান্তে নিরাপত্তা, মানবপাচার ও অভিবাসন সমস্যা একত্রে মিলে নতুন সংকট তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন