সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশবাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

সীমান্তে পুশইনরোধে জনগণের সহযোগিতা চাইলেন বিজিবি মহাপরিচালক

সাতক্ষীরা প্রতিনিধি 
সাতক্ষীরা প্রতিনিধি 

শনিবার, ১৭ মে, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত থেকে অবৈধভাবে মানুষ ঢোকানোর (পুশইন) ঘটনা ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী জনগণের সহযোগিতা চেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শনিবার (১৭ মে) সুন্দরবনের শ্যামনগরে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি (বর্ডার আউট পোস্ট)’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। এ সময় ভাসমান বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজিবি ডিজি জানান, দেশের উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল—বিশেষ করে সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী এবং পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম অঞ্চলে পুশইনের ঘটনা ঘটছে।

তিনি বলেন, "সকালের দিকেও কিছু পুশইনের ঘটনা ঘটেছে। সীমান্ত এত বিস্তৃত যে প্রতিটি ইঞ্চি পাহারা দেওয়া বাস্তবসম্মত নয়। তাই স্থানীয় জনগণের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। যদি তারা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এবং দ্রুত বিজিবিকে জানান, তাহলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।"

ডিজি আরও বলেন, বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং আনসারের সহায়তাও নেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত রাখা হচ্ছে।

তিনি পুশইনকে একটি "নিয়মবহির্ভূত প্রক্রিয়া" উল্লেখ করে বলেন, "যদি বাংলাদেশি নাগরিক কেউ ভারতে অবস্থান করে থাকে এবং ফেরত আসতে চায়, তবে তা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। এতে দুই দেশই উপকৃত হবে।"

তিনি আরও জানান, যারা সীমান্ত পার হয়ে আসছে, তাদের অনেকের কাছেই ভারতীয় আধার কার্ড থাকলেও প্রমাণ হিসেবে তা বৈধভাবে উপস্থাপন করা কঠিন।

অপরাধী প্রবেশের ঝুঁকি সম্পর্কিত এক প্রশ্নে বিজিবি প্রধান বলেন, "কোনো আশঙ্কাকেই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো অপরাধী প্রবেশ করে দেশের ক্ষতি না করতে পারে। এজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে।"

সুন্দরবনের রায়মঙ্গল নদী সংলগ্ন এলাকায় চোরাচালান রোধে নতুন এই ভাসমান বিওপি স্থাপন করা হয়েছে জানিয়ে বিজিবি ডিজি বলেন, “এই এলাকায় চোরাচালানকারী চক্র সক্রিয় ছিল। তাদের দমনে তৃতীয় ভাসমান বিওপি স্থাপনের সিদ্ধান্ত নিই। এটি দেশে তৈরি করা হয়েছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যশোর রিজিয়নের কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার, নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন