সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, নিরাপত্তা জোরদারে ৭ দফা সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন গেট এলাকা থেকে অভিযান শুরু হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানা পুলিশ এবং আনসার সদস্যরা।

অভিযান চলাকালে দেখা গেছে, উদ্যানে থাকা শতাধিক অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা চারটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এই উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ক্ষতিগ্রস্ত এক দোকানি রনি মিয়া বলেন, “অপরাধ করেছে বাইরের লোকজন, কিন্তু ভুগছি আমরা। এই দোকান দিয়েই সংসার চলে।”

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান একটি জাতীয় সম্পদ। নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা বলেন, “আমরা উদ্যানে শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি। নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি সম্মিলিত উদ্যোগ।”

শিক্ষার্থী খুনের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন
গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

এই হত্যাকাণ্ডের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন ছাত্র সংগঠন আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলে।

পরিস্থিতি বিবেচনায় গতকাল (১৪ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তা নিশ্চিতে সাত দফা সিদ্ধান্ত:
১. টিএসসি সংলগ্ন ফটক স্থায়ীভাবে বন্ধ থাকবে।
২. উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক নির্মূল ও পরিচ্ছন্নতা বজায় রাখতে যৌথ অভিযান চালানো হবে।
৩. নিয়মিত অভিযান ও তদারকির জন্য কমিটি গঠন করা হবে।
৪. সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়া হবে।
৫. উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে।
৬. রমনা পার্কের আদলে উদ্যানে শৃঙ্খলাব্যবস্থা চালু করা হবে।
৭. রাত ৮টার পর উদ্যান জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, এসব পদক্ষেপের মূল লক্ষ্য—উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করা এবং এটি একটি সুপরিকল্পিত, নিরাপদ ও পরিচ্ছন্ন স্থানে রূপান্তর করা।

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন