সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডিজিটাল কার্যক্রম বন্ধে পদক্ষেপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ মে, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন কার্যক্রম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এসব সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে থাকা অ্যাকাউন্ট ‘ব্লক’ করার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, ইতিমধ্যে বিটিআরসিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এর আগে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, প্রচার-প্রচারণা, গণমাধ্যমে উপস্থিতি এবং সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের আওতায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই দিন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন।

সরকারি সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপনের আলোকে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা সংশ্লিষ্ট সংগঠনগুলোর পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধের অনুরোধ জানিয়ে শিগগিরই ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, গুগল (ইউটিউব), টিকটক, টেলিগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এর কাছে চিঠি পাঠানো হবে।

তবে এ বিষয়ে সরকারের সক্ষমতা সীমিত উল্লেখ করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “সরকার নিজে শুধু ওয়েবসাইট ব্লক করতে পারে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট সরানো বা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার ক্ষমতা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর ওপর নির্ভর করে। সরকার শুধু অনুরোধ জানাতে পারে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে।”

মেটা ও গুগলের প্রকাশিত স্বচ্ছতা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিআরসির অনুরোধে বাংলাদেশে ২,৯৪০টি ফেসবুক কনটেন্ট সীমিত করা হয়েছে। একই বছরে গুগল প্ল্যাটফর্মে ৪৯০টি অনুরোধের বিপরীতে ৫,৮২৭টি আইটেম অপসারণের অনুরোধ জানানো হয়। তবে এসব অনুরোধের বড় একটি অংশেই কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠান দুটি।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন